• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার শাকিব খানকে নিয়ে যা বললেন গায়ক আসিফ

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ৯:৪০
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ৯:৪০

Capture 178

এবার শাকিব খানকে নিয়ে যা বললেন গায়ক আসিফ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নিয়ে আলোচন যে থামছে না। কখনো অপু বিশ্বাসকে আবার কখনো বুবলীকে নিয়ে। তাদের এই অনেকেই অনেকই কথা বলেছেন। এবার শাকিব খানকে নিয়ে কথা বললেন কণ্ঠশিল্পী আসিফ আকবার।

বুধবার সকালে গায়ক তার সামাজিকমাধ্যম ফেসবুকে এসব কথা বলেন।

আসিফ আকবার বলেন, দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি বিশ বছর ধরে। আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। প্লে-ব্যাক আর্টিস্ট হিসেবে তার লিপে বেশ কিছু গান গাওয়ার সুযোগ আমার হয়েছে। দুজনার দেখা সাক্ষাত কম হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সমসময়ই ছিল। এখনো মাঝে মাঝে কথা হয়, তিনি উচ্ছ্বাস নিয়েই সবসময় কথা বলেন, আমার ভাল লাগে।

তিনি বলেন, তারকাদের ব্যক্তিজীবন নিয়ে মানুষের মধ্যে একটা ফ্যান্টাসি সবসময়ই কাজ করে। এটা নতুন কোনো চর্চা নয়, বরং রঙ্গীন দুনিয়ার খবরাখবরের শেল্টার নিয়ে একধরনের পরচর্চায় অনেকে নিজের অন্ধকার জগতকে নিমিষে গুম করে ফেলেন। বিখ্যাতদের ব্যক্তিগত বিষয়গুলোই আলোচনা সমালোচনায় থাকবে, এটাই স্বাভাবিক। জৌলুষপূর্ণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্টির চোখ রাঙ্গানী সত্ত্বেও শাকিব খান আজও একাই সিনেমা হলে দর্শক টেনে চলেছেন। আর এজন্যই তিনি কিং খান। 

তিনি আরও বলেন, যশ খ্যাতি ওপরওয়ালার দান, মানুষ শুধুই উপভোগ করতে পারে। একজন শাকিব খানের সিনেমা ব্যবসা করলে লাখো মানুষের পরিবার চলে, ইন্ডাস্ট্রি অক্সিজেন পায়। এদেশে মানুষের বিনোদনের সুযোগ এমনিতেই সীমিত। সোশ্যাল মিডিয়ার এলেবেলে দূরন্তপনায় ভাল মন্দ সবই ছড়িয়ে পরে দ্রুত, সেগুলো স্থায়িত্বও পায় সিজনাল জামের মত। আঁতেলদের তির্যক পর্যবেক্ষণ পায়ে দলে বাংলা সিনেমার প্রান শাকিব খানই। এখনো শাকিব খানের লিপে গান দিতে পারলে গায়করা ক্যারিয়ারের পালে বাতাস পায়, নায়িকারা ব্রেক পায়, প্রযোজকরা লগ্নি ফেরত পাওয়ার ভরসা রাখেন, পরিচালকরা ভাল সিনেমা বানানোর স্বপ্ন দেখেন। 

আসিফ বলেন, দিনশেষে তারকাদের মূল্যায়ন তার পেশাদারীত্বেই নিহিত থাকে, শো বিজের গাল গপ্পো ক্ষুদ্রতম অংশ মাত্র। এরকম একজন শাকিব খানকে বিভিন্ন প্রকার মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা অসম্ভব। আমি মনে প্রাণে বিশ্বাস করি- শাকিব খান এখনো দেশের সেরা নায়ক, তার যে কোনো বিকল্প ভাবা বিনা বিনিয়োগে জাস্ট টাইম পাস করা। গায়ক হিসেবে আমি শাকিব খানের একজন সহকর্মী মাত্র। আমি চাই তিনি বাংলাদেশের আনপ্যারালাল নায়ক হিসেবে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যান ক্রমোন্নতির দিকে। সবসময় শুভকামনা প্রিয় ব্রাদার শাকিব খান। ভালবাসা অবিরাম…


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com