• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চুমুকাণ্ডে বিগ বস থেকে বহিষ্কার হলেন আকাঙ্ক্ষা

প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩ ৫:৫৮
আপডেট: সোমবার, ৩ জুলাই, ২০২৩ ৫:৫৮

9666363 3

চুমুকাণ্ডে বিগ বস থেকে বহিষ্কার হলেন আকাঙ্ক্ষা

বিনোদন ডেস্ক

গেল ১৭ জুন থেকে শুরু হয়েছে রিয়েলিটি শো ‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজন। এটি সঞ্চালনা করছেন বলিউড ভাইজান সালমান খান। ইতোমধ্যে জমে উঠেছে শো-টি। তবে গেল সপ্তাহের ঘটে যাওয়া চুমুকাণ্ডে রীতিমতো চর্চায় রয়েছে এই রিয়েলিটি শো। এ ঘটনার জেরে রবিবার (২ জুলাই) বিগ বস থেকে বহিষ্কার করা হয়েছে আকাঙ্ক্ষা পুরিকে।

কয়েক দিন আগে বিগ বসের সেটে লাইভ ক্যামেরায় ৩০ সেকেন্ড চুমু খেয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন দুবাইয়ের মডেল জাদ হাদিদ এবং ভারতীয় মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা।

তবে এ আলোচনায় ভাটা পড়ার আগেই বিগ বস থেকে এই অভিনেত্রীকে বহিষ্কার করলেন স্বয়ং সালমান।

জানা গেছে, চলতি সপ্তাহে অভিষেক হয় মালহান, জিয়া শঙ্কর এবং আকাঙ্ক্ষা পুরির। এই তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয় বিগ বসের বাড়ি থেকে বহিষ্কার করার জন্য। আকাঙ্ক্ষাকে চুমু কাণ্ডের জন্য বহিষ্কার করা হয়েছে।

তবে এই চুমু কাণ্ডের মূলে রয়েছেন জাদ হাদিদ। ১৬ নাম্বার এপিসোডে জাদ হাদিদের জন্য কড়া শাস্তি ঘোষণা করেন সালমান। আগামী সপ্তাহে তার নামও থাকবে নমিনেশনে।

এই এপিসোডে জাদকে রীতিমতো তুলোধনা করেন সালমান খান। গত সপ্তাহে জান দুটো কাণ্ড ঘটিয়েছেন, এতে ভীষণ বিরক্ত হয়েছেন বলিউডের এই ভাইজান। একদিকে আকাঙ্ক্ষাকে টানা ৩০ সেকেন্ড চুমু খেয়েছে, অন্যদিকে ঝগড়ার সময়ে অন ক্যামেরায় প্যান্ট খুলে বেবিকাকে নিতম্ব দেখিয়েছেন। যদিও প্রযোজক পরের ওই ক্লিপটি বাদ দিয়েছেন।

এ সময় জাদকে উদ্দেশ্য করে সালমান বলেন, এসব আবুধাবিতে গিয়ে করবেন। জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন। সৌদি আরবে করে দেখবেন এটা, তারপর বুঝবেন! যদিও সালমানের এসব কথার পর তার কাছে এবং পুরো ভারতবাসীর কাছে ক্ষমা চান জাদ হাদিদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com