• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছেলে বেঞ্চে ঘুমায়, রাস্তায় বসে আছেন শাকিব

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৫:০৯
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৫:০৯

98569

ছেলে বেঞ্চে ঘুমায়, রাস্তায় বসে আছেন শাকিব

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ভাসছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তার বড় ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ছবিটি প্রকাশ করেন কিং খান। ছবিতে দেখা যাচ্ছে, ওয়েটিং বেঞ্চে ঘুমিয়ে আছে পুত্র আর ফুটপাতে বসে মাথা নিচু করে বসে আছেন পিতা। এমনভাবে আছেন দেখে মনে হবে ক্লান্তি শেষে হালকা ঘুমিয়ে নিচ্ছেন।

ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, আমার পাপার প্রথম আমেরিকা ভ্রমণ। এরপর মুহূর্তেই কয়েক হাজার মন্তব্য পড়েছে কমেন্ট বক্সে।

ছবিটি কে তুলেছেন, সেটি লেখেননি শাকিব। তবে ধারণা করা হচ্ছে, অপু বিশ্বাস তুলেছেন। কারণ, কয়েকদিন ধরে তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।

এদিকে শোনা যাচ্ছে, প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা বেড়েছে। তারা নাকি ফের এক হয়ে যাবেন। সেই আভাসও পাওয়া গেল দিন-দুয়েক আগে। অপু জানিয়েছেন, তিনি স্বামী-সন্তান ও শ্বশুর-শাশুড়ি নিয়ে বাকি জীবন সুখে কাটাতে চান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com