• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয়া যেন ১৮ বছরের তরুণী, ভিডিও ভাইরাল!

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১০:৩৯
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১০:৩৯

9633369 1

জয়া যেন ১৮ বছরের তরুণী, ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জয়া আহসান। বয়স পঞ্চাশ ছুঁই, ছুঁই। অথচ, এখন দর্শকদের কাছে তার সিনেমা মানে যেন অন্যরকম ভালোবাসা। নিজের রুপ-লাবণ্যে যেন দিনকে দিন মোহনীয় হয়ে উঠছেন, বয়সকে আড়াল করে রীতিমতো মুগ্ধতা ছড়াচ্ছেন। বলছি, দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের কথা।

তার অনুরাগীদের অধিকাংশেরই মত, বয়স বরং কমছেই জয়া আহসানের! সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন সব আধুনিক ফ্যাশনে যেমন নিজেকে মেলে ধরেন, তেমন নিজের ফিটনেসের দিকেও সতর্ক তিনি। এর বাইরে তার অভিনয় দক্ষতার কথা কারো অজানাও নয়।

দেশের পাশাপাশি ওপার বাংলাতে জয়া আহসানের অনুরাগী সংখ্যা মন্দ নয়। বলা বাহুল্য, এই অভিনেত্রী তার রূপ শৈলিতে তাদেরও মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, আরব সাগরের তীর তথা বলিউডের চাকচিক্যেও কখনো তার দেখা মেলে; সেখান থেকেও নানান তারকা, অনুরাগীদের বাহবা পেয়েছেন জয়া।

তবে জয়ার সৌন্দর্য যেন এমনিতেই নিয়মিত উপভোগ করেন তার সামাজিক মাধ্যমে থাকা অসংখ্য অনুসারী। তাদের জন্য জয়ার থাকে কিছু ছোট্ট আয়োজনও! নানান রকম মেকওভারে ফটোসেশন, শর্টস, রিলস ভিডিওর মাধ্যমে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি এক মেকওভারে দেখা মিলল জয়াকে; যেখানে অভিনেত্রীর স্টাইল রীতিমতো তার বয়স কমিয়ে দিয়েছে।

এক ভাইরাল শর্টস ভিডিওতে দেখা যায়, একটি কাজ করা গোলাপি শাড়ি পড়েছেন জয়া। সঙ্গে ছিমছাম মেকআপ ও টিন-এজ হেয়ার স্টাইল যেন মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী। তাই তো মুগ্ধতা প্রকাশ করে অনুরাগীরাও মন্তব্য করছেন- ‘দিন দিন যেন বয়স কমছে জয়া আহসানের।’

সম্প্রতি নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ‘জিম্মি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। জানা গেছে, এই প্রথম জয়া আহসান কোনো ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে গত কয়েক বছরে দেশি কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই তার; আসছে ঈদেও থাকছে না তার কোনো ছবি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com