• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেদ করেই আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি!

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৩৯
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৩৯

978548 1

জেদ করেই আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি!

বিনোদন ডেস্ক

রাজনীতির মাঠে সরব ঢালিউড অগ্নিকন্যা মাহিয়া মাহি। আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। রবিবার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে মাহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

মাহি জানান, তিনি আপিল করবেন। বলেন, যতবার মানুষের কাছে কাজ করতে গিয়েছি ততবারই বাধার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে সাফল্য পেয়েছি। আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমার আপিল বিভাগ এ বিষয় বিবেচনায় রাখবে এবং ফাইনালি আমি নির্বাচনে অংশ নিব ইনশাল্লাহ।

এদিকে, মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করার পর মাহি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ‘জেদ’ প্রসঙ্গে কিছু কথা শেয়ার করেছেন।

মাহিয়া মাহি লেখেন, ‘জেদ’ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কী কী করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

তিনি আরও লেখেন, টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। ‘আমিও করতে পারি’, এটা প্রমাণ করার জেদ।

মাহিয়া মাহির এমন পোস্টের পরে তার অনুসারীরা বলছেন, জেদ করেই আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি। তারা বলছেন, এর আগে চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েও তিনি পাননি। গেল বছর উপ-নির্বাচনে অংশ নিতে চাইলেও আওয়ামী লীগ তাকে সুযোগ দেয়নি।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন না পাওয়া নতুন করে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন জমা দেন। এখানে বিপত্তিতে পড়েছেন মাহি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com