• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৪:১০
আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৪:১০

96326520

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
অভিনয়ে জয় করেছেন দুই দেশ-বাংলাদেশ ও ভারত। পর্দার বাইরে তার জীবনের রঙ একটু ভিন্ন। অন্য অনেক তারকার মতো শুধুই ‘গ্ল্যামারাস’ জীবন যাপন করেন না। বরং জয়ার স্বাচ্ছন্দ্য সাধারণে, প্রকৃতির কোলে।

গত কয়েক বছরের চেষ্টায় অভিনেত্রীর পাশাপাশি নিজের নামের পাশে কৃষক উপাধিও যোগ করেছেন জয়া। বাড়ির বাগানে চাষ করে চলেছেন বাহারি সব সবজি-ফল-ফুল। বেশ আগেই জয়া জানিয়েছেন, তার বাড়ির রান্নার জন্য কোনো কিছুই বাইরে থেকে কিনতে হয় না। সবকিছু নিজেরাই আবাদ করেন।

অভিনয়-ব্যস্ততা থেকে অবসর পেলেই জয়া ছুটে যান তার কৃষি আঙিনায়। গাছের পরিচর্যায় সময় কাটান। আর পরিপক্ব ফসল ঘরে তোলেন।

তেমনই কিছু ফসল তুললেন আজ। দুপুরে একটি পোস্টে দেখালেন কিছু স্থিরচিত্র। তাতে দেখা গেল, বড় দুটি ওল কচু, ডজন খানেক পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা আর পদ্মফুল। টাটকা সবজি-ফুলগুলো যেন চকচক করছে।

জয়ার আবাদকৃত বাহারি ফসল

96333201 2


ছবির সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’

জয়ার বাগানের এসব সবজি-ফুল দেখে অবাক ও মুগ্ধ তার ভক্তরাও। একজন তারকা কতটা যত্ন নিয়ে আবাদ করছেন, তার ফসল যেন সেটারই সাক্ষ্য দেয়। অধিকাংশ মন্তব্যেই জয়ার এই কৃষিকাজকে উৎসাহিত করছেন নেটিজেনরা।

এদিকে অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com