• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টেইলর সুইফট এবং তারকা ট্রাভিস কেলসির বিয়ের তারিখ চূড়ান্ত

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪২
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪২

965985269

টেইলর সুইফট এবং তারকা ট্রাভিস কেলসির বিয়ের তারিখ চূড়ান্ত

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জনে এখন সরগরম হলিউড। শোনা যাচ্ছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড-এ এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি।

মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স–এর প্রতিবেদন অনুযায়ী, ১৩ সংখ্যাটি সুইফটের কাছে বিশেষভাবে সৌভাগ্যের। তার জন্মদিনও ১৩ ডিসেম্বর।

প্রিয় এই তারিখেই বিয়ে করতে ইতিমধ্যে ভেন্যু বুকিং নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, নির্ধারিত দিনে ভেন্যুটি আগে অন্য এক দম্পতির জন্য বুক ছিল। তবে অতিরিক্ত অর্থ প্রদান করে দিনটি নিজের নামে নিশ্চিত করেছেন সুইফট।

বিয়েটি ব্যক্তিগত আবহে অনুষ্ঠিত হলেও অতিথি তালিকায় থাকবেন বিনোদন জগতের বহু তারকা।

আলোচনায় রয়েছে—খ্যাতিমান র‍্যাপার ফ্লেভার ফ্লেভ নিজেই অনুষ্ঠান পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি জনপ্রিয় ব্রিটিশ সঞ্চালক গ্রাহাম নর্টনের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
মার্কিন ওয়েবসাইট এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে, বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভেন্যুর আশপাশের হোটেলগুলোর ভাড়া ও বুকিং চাহিদা বেড়ে গেছে।

প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদানের ঘোষণা দেন সুইফট ও কেলসি।

এরপর থেকেই ভক্তরা তাদের বিয়ের দিনের অপেক্ষায় ছিলেন।
চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে গ্র্যামি ইতিহাসে অনন্য কৃতিত্ব গড়া সুইফট এবং আমেরিকান ফুটবলের অন্যতম জনপ্রিয় মুখ কেলসির এই সম্ভাব্য বিয়ে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।

সূত্র: মিড ডে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com