• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাংচার হবে, এতে আমার প্রচারণা বাড়বে: মাহি

প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৫
আপডেট: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৫

98885 3

ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাংচার হবে, এতে আমার প্রচারণা বাড়বে: মাহি

বিনোদন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন।

এদিন সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ট্রাক।

নির্বাচনে লড়াইয়ের জন্য পছন্দের প্রতীক পাওয়ার সাংবাদিকদের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর বিরোধীরা যারা আছেন তারা আমাকে পঁচানোর চেষ্টা করবে। অনেকেই বলবেন- ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, তখন উল্টো আমার প্রচারণা বাড়বে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক। সে কারণে ট্রাক প্রতীক বেছে নিয়েছি।’

মাহি আরও বলেন, ‘আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।’

এই নায়িকা আরও বলেন, ‘আমি এই আসনে পিছিয়ে পড়া তরুণ ও নারী ভোটারদের আত্মসম্মান ফিরিয়ে দেব। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।’

উল্লেখ্য, মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। তার নানা বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com