• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দরিদ্র সেই মেয়েটি এখন কোটিপতি!

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৬:২৬
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৬:২৬

96663258 3 1

দরিদ্র সেই মেয়েটি এখন কোটিপতি!

ভোজপুরি ছবিতে অভিনয়ের মাধ্যমেই খ্যাতি অর্জন করেছেন তিনি। এমনকী তাল মিলিয়ে কাজ করেন হিন্দি ধারাবাহিক এবং বাংলা ছবিতে। আবার হামেশাই বোল্ড ফটোশুটের জন্য খবরের শিরোনামে থাকেন তিনি। নিজেও সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইন্টারনেটে রীতিমতো আগুন লাগিয়ে দেন।

কথা হচ্ছে, অভিনেত্রী মোনালিসার বিষয়ে। আজ তিনি চূড়ান্ত খ্যাতির শিখরে রয়েছেন। বর্তমানে কোটি কোটি টাকার মালিক এই সুন্দরী অভিনেত্রী। অথচ একটা সময় ছিল, যখন চরম দারিদ্র্যের মধ্যেই দিন কেটেছে তার! শুনে নেওয়া যাক, তার জীবনের অজানা কিছু গল্প।

অভিনেত্রীর আসল নাম অন্তরা বিশ্বাস। এই বঙ্গললনার শৈশবে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে যে, অভিনেত্রীর বাবা একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু ব্যবসায় ক্ষতির মুখ দেখার ফলে আর্থিক অবস্থার অবনতি হয়। এই পরিস্থিতিতে মাত্র ১৫ বছর বয়স থেকেই কাজ শুরু করতে হয়েছিল মোনালিসাকে। প্রথমে একটি হোটেলে হোস্টেস হিসেবে কাজ করতেন তিনি। দৈনিক ১২০ টাকার বিনিময়ে এই কাজ করতে হত নায়িকাকে। তবে হোটেলে কাজ করার সময়ই এক বাঙালি প্রযোজকের সঙ্গে আলাপ হয়। এটাই তার জীবন বদলে দেয়।

আসলে ওই প্রযোজক মোনালিসাকে মডেলিং করার পরামর্শ দেন। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন। তার প্রথম ভোজপুরি ছবি হণো ‘কাহা যাইবা রাজা নজরিয়া লড়াইকে’। এই ছবিতে অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের মাধ্যমে ভক্তদের মন জয় করে নেন তিনি। এরপর তার ঝুলিতে এসেছিল আরও অনেক ছবিই। এমনকী গ্ল্যামারাস এই নায়িকা অংশ নিয়েছিলেন বিগ বসে। এই শোয়ে বিজয়ী না হলেও মানুষের মনে জায়গা করতে পেরেছিলেন তিনি। আর এটাই তার জন্য আরও অনেক পথ খুলে দিয়েছিল।

এভাবেই খ্যাতির চূড়ায় পৌঁছেছেন মোনালিসা। তার বর্তমান আয় শুনলে চোখ রীতিমতো কপালে উঠবে! যিনি একসময় মাসে মাত্র ৩৬০০ টাকা আয় করতেন, বর্তমানে তিনিই প্রতিটি ছবির জন্য ৫-৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এখানেই শেষ নয়, এক-একটি টিভি শোয়ের জন্য নেন ৫০-৭০ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর মোট আয় এখন ৮-১০ কোটি টাকার কাছাকাছি। একসময় এক কামরার ঘরে থাকতেন মোনালিসা। বর্তমানে মুম্বাইয়ের অভিজাত এলাকায় থাকেন তিনি। ২০১৪ সালে সেখানে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। তার সংগ্রহে রয়েছে বেশকিছু বিলাসবহুল গাড়িও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে যে, খুবই বিলাসবহুল জীবনযাপন করেন এই ভোজপুরি গ্ল্যামার ক্যুইন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com