• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুই আসনে নির্বাচন করবেন নকুল কুমার বিশ্বাস

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৭:০০
আপডেট: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৭:০০

97874885

দুই আসনে নির্বাচন করবেন নকুল কুমার বিশ্বাস

নিউজ ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। বেশ কিছুদিন আগেই জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। এ আসন থেকে গেল ২৭ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এদিকে গত ২৯ নভেম্বর তিনি বরিশাল জেলার বানারীপাড়া-উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনের জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই দুই আসনের জন্য গত ৩০ নভেম্বর দুপুরে মাদারীপুর ও বিকেলে বরিশালে মনোনয়নপত্র জমা দেন তিনি। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার দলীয় প্রতীক গামছা। এ ব্যাপারে নকুল কুমার বিশ্বাস জানান, স্থানীয় দলের নেতাকর্মী ও ভক্ত অনুরাগীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সুখে-দুঃখে ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবেন।

বিগত দিনেও তিনি এলাকার জন্যে নিবেদিত ছিলেন, আগামীতেও থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com