• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুই ছেলেকে নিয়ে বড়দিনের শুভেচ্ছা জানালেন অপু-বুবলী

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৯:২৯
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৯:২৯

966002 3

দুই ছেলেকে নিয়ে বড়দিনের শুভেচ্ছা জানালেন অপু-বুবলী

বাংলাদেশের সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলী। এই দুই অভিনেত্রীর জীবনের অনেক মিল। তারা দুইজনই বিয়ে করেছেন ঢালিউড কিং হিসেবে পরিচিত সুপারস্টার শাকিব খানকে।

অপু-বুবলী দুজনই শাকিবকে বিয়ে করলেও সেটা ছিল অন্তরালেই। গোপনে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এমনকি তারা দুইজনই গোপন করেছিলেন তাদের সন্তান জন্মদানের খবর।

কিছুদিন আগে বুবলীর জন্মদিনে শাকিব খানের দেয়া হীরার নাকফুল নিয়ে ভার্চুয়াল যুদ্ধেও মেতেছিলেন এই দুই তারকা। যদিও এখন তারা দুইজনই ব্যস্ত আছেন নিজেদের সিনেমার শুটিং নিয়ে। অপু বিশ্বাস ব্যস্ত আছেন নিজের প্রযোজিত নতুন সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে আর বুবলী ব্যস্ত চয়নিকা চৌধুরীর নতুন ‍সিনেমা ‘প্রহেলিকা’ নিয়ে।

আজ খ্রিস্টান ধর্মের বড় দিন। এই দিনটি উপলক্ষে অপু-বুবলী সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন নিজের দুই ছেলেকে নিয়ে। অপু বিশ্বাস ছেলে জয়কে সঙ্গে নিয়ে ক্রিসমাস স্যান্টাক্লজের লাল পোশাক পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন।

একই ভাবে নিজের সন্তান শেহজাদ খান বীরের একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা বুবলী। ক্যাপশনে তিনিও সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com