• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারীদের অনুপ্রেরণা যোগাবে ‘পায়ের ছাপ’

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৭:০০
আপডেট: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ৭:০০

960036

নারীদের অনুপ্রেরণা যোগাবে ‘পায়ের ছাপ’

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ব্যানারে ফরিদুর রেজা সাগর প্রযোজিত সিনেমা ‘পায়ের ছাপ’। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেঘলা মুক্তার। এর মুক্তি উপলক্ষে আজ (২২ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাইফুল ইসলাম মাননু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমুখ।

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলফিল্মের সিনেমা দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ লাক্সতারকারা সিনেমা করেছেন। পায়ের ছাপ-এর মাধ্যমে ইমপ্রেসের মাধ্যমেও মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।

‘পুত্র’-খ্যাত পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, ‘পায়ের ছাপ’ দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। পায়ের ছাপের গল্প এই ভয়কে জয়কে গল্প দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্র এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।

প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে মাননু বলেন, পায়ের ছাপ দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায় সেটাই হবে এই সিনেমার স্বার্থকতা। এমন একটি কাজ করার সুযোগ দেয়ায় ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তেগুলু সিনেমাতে আগেই অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, তেলেগু সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোন একটা জায়গায় অতৃপ্তি কাজ করেছে। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরি। পায়ের ছাপ তেমনই একটি সিনেমা। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই সিনেমা করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক সিনেমাটি দেখলে জীবনের নতুন করে বাঁচায় মায়া পাবেন।

ইতোমধ্যে ‘পায়ের ছাপ’র গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া।

নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। সংশ্লিষ্টরা জানান, এই সিনেমাটি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা ও অনুপ্রেরণা যোগাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com