• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিজের জন্মদিনে ভক্তদের গান শোনালেন শাবনূর

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:৫৫
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৫:৫৫

9663254 19

নিজের জন্মদিনে ভক্তদের গান শোনালেন শাবনূর

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর। বর্তমানে সিনেমায় এখন আর দেখা যায় না। তাই বলে জনপ্রিয়তা তার একটুও ফিকে হয়নি। এখনও অনুরাগীদের হৃদয়ের রানি হয়ে আছেন তিনি। আজ (১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন।

জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে অনুরাগীরা মুহুর্মুহু অভিনন্দন জানাচ্ছেন শাবনূরকে। এমন ভালোবাসা সিক্ত করেছে তাকে। তাই চুপ করে বসে থাকতে পারলেন না। গানে গানে জানালেন ভক্তদের ভালোবাসার উত্তর।

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন শাবনূর। দেখা যাচ্ছে, সেজেগুজে গাড়ি হাঁকিয়ে কোথাও যাচ্ছেন তিনি। সেখান থেকেই ভক্তদের উদ্দেশ্যে তিনি গেয়ে উঠলেন তার অভিনীত জনপ্রিয় একটি গানের অংশ, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’

এ সময় চুমু উড়িয়ে দিয়ে অনুরাগীদের প্রতি ভালোবাসা জানান শাবনূর। তিনি বলেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ আমার ভক্ত যারা আছে, লাভ ইউ আমার দর্শকদের, লাভ ইউ আমার বন্ধুদের।’

ভিডিওটির ক্যাপশনে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা সবার জন্য।’

আনুষ্ঠানিকভাবে সিনেমাকে এখনও বিদায় জানাননি শাবনূর। কিন্তু সিনেমা থেকে অনেক দূরে তিনি। কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস এ নায়িকার। সেখানে তার সময় কাটে পরিবারকে সময় দিয়ে। দেশটির নাগরিক তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com