• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘পরাণ’-এর মানুষদের নিয়ে জমকালো স্পেশাল শো

প্রকাশ: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:৪৬
আপডেট: রবিবার, ২৪ জুলাই, ২০২২ ১:৪৬

96322232

‘পরাণ’-এর মানুষদের নিয়ে জমকালো স্পেশাল শো

বিনোদন ডেস্ক

এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে ‘পরাণ’ সিনেমাটি বেশ দর্শক প্রিয়তা পায়। মুক্তির পর দিন থেকে সিনেমাটি হলগুলো দর্শক টানছে। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে পরাণ। লাইভ টেকনোলজিস লিমিটেডের প্রযোজনায় রায়হান রাফী পরিচালনায় ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হলো।

শনিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সের এই শো-তে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা ও শিল্পীরা। ‘পরাণ’র জয়রথে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, আরিফিন শুভ, মিশা সওদাগর, নিরব, তমা মির্জা, দীঘি, টয়া, শাওন, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরী, সাইমন সাদিক, নুরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অরন্য আনোয়ারসহ অনেকে।

পাশাপাশি ছিলেন পরাণ সিনেমার শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, পরিচালক রায়হান রাফী প্রমুখ। তবে এই স্পেশাল শো-তে এসে বিশেষভাবে নজর কাড়েন পরীমনি। অন্তঃসত্ত্বা হলেও স্বামী শরিফুল রাজের সাফল্যে ছুটে হলে চলে এসেছিলেন পরী। সকলের সাথে বসে তিনি সিনেমাটি উপভোগ করেন৷ সেইসঙ্গে আলোচিত এ নায়িকা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন।

পরীমনি বলেন, রাজের ‘পরাণ’ সিনেমা হিট হয়েছে। এবারের ঈদের সফল সিনেমা ‘পরাণ’। এই সিনেমার হল সংখ্যা বেড়েছে। রাজের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। অনেকেই বলছেন, রাজ ফাটাফাটি অভিনয় করেছে। আমাকে ফোন করেও অনেকে রাজের প্রশংসা করছেন। ওর প্রশংসার কথা শুনে কী যে ভালো লাগছে! এজন্য অনেক খুশি আমি। এবারের ঈদটাও আমার কাছে স্পেশাল।

স্পেশাল প্রিমিয়ারে উপস্থিত ছিলেন লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও ‘পরাণ’র প্রযোজক ইয়াসির আরাফাত। তিনি জানান, শিগগিরই পরাণ অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে।

প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, সুস্থ ধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে লাইভ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সাথে সিনেমা হলগুলোতে চলছে। মুক্তির পর থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শকরা আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা। ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ। সিনেমার সুদিন ফিরিয়ে আনার টার্নিং হিসেবে পরাণ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে৷

আরিফিন শুভ বলেন, প্রত্যেকের অভিনয় খুবই ভালো হয়েছে৷ সবাই নিজের সেরাটা দিয়েছেন। সিয়াম বলেন, এমন ছবি হাউজফুল হওয়াই স্বাভাবিক। আমার কাছে অসাধারণ লেগেছে।

চিত্রনায়ক নিরব বলেন, গল্প বলার ধরনই আলাদা৷ খুব সাধারণ গল্পকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে৷ আমি মুগ্ধ হয়ে শুধু দেখেছি। দীঘি বলেন, সত্যি অনেকদিন পর অসাধারণ এক মুভি দেখলাম। আমি জাস্ট অনুভূতি প্রকাশের ভাষা হারিয়েছি।

সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। সেই সূত্রে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে পরাণ’র। পাশাপাশি ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে পরাণ, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হল। একইসঙ্গে দেশের বড় বড় হলগুলোতে মিলিয়ে মোট ৫৫ সিনেমা হলে চলছে পরাণ৷ সামনের সপ্তাহে আরো ২০ টি প্রেক্ষাগৃহ যুক্ত হবে এই তালিকায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com