• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পলাশের নির্দেশনায় মডেল হলেন ফারিণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৭:৩২
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৭:৩২

966632587 10

পলাশের নির্দেশনায় মডেল হলেন ফারিণ

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয়ের বাইরে নির্মাতা হিসেবেও রয়েছে তার সুনাম। এরই মধ্যে বেশ কিছু নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি একটি মিউজিক ভিডিও নির্মাণ করলেন পলাশ। জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামে শেষ গানের ভিডিও নির্মাণ করেছেন তিনি। এতে মডেল হয়েছেন দর্শকপ্রিয় তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

জানা যায়, বেশ কিছুদিন আগে চট্টগ্রামের দুর্গম স্থানে হয়েছে গানটির দৃশ্যধারণ। মূলধারার বাইরে ফারিণ প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন।

প্রথমবার গানে মডেল হওয়ার অভিজ্ঞতা নিয়ে ফারিণ জানান, ‘গানটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ‘অ্যাশেজ’ হলো সেই ব্যান্ড, যাদের গান আমি প্রচুর শুনি এবং সেসব গানে নিজেকে খুব সহজে খুঁজে পাই। তাদের পুরো আবহ (ভাইব) ভালোবাসি আমি। এ ছাড়া চাচ্ছিলাম নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করতে। সুতরাং এটাকে অ্যাশেজের প্রতি ভালোবাসা আর নিজেকে ভাঙার একটা চেষ্টা বলা যেতে পারে।’

চট্টগ্রামে প্রায় দুই দিন হয়েছে মিউজিক ভিডিওর শুটিং। এমন দুর্গম এলাকায় নেটওয়ার্কহীন কাটাতে হয়েছিল শুটিং ইউনিটের সবাইকে।

নতুন কাজটি নিয়ে পলাশ বলেন, ‘অ্যাশেজের গানচিত্র নির্মাণ করা আমার জন্য বিশেষ প্রাপ্তি। কারণ এই ব্যান্ড ও জুনায়েদ ইভান (ব্যান্ডটির প্রধান) ভাইয়ের প্রতি আমার অন্তহীন মুগ্ধতা। এর আগে তাদের “নিজের জন্য” গানের ভিডিও বানানোর সুযোগ হয়েছিল। সেটা অন্তর্জালে কোটি মানুষের ভালোবাসা পেয়েছে। এবারের কাজটিও অনেক স্পেশাল। চট্টগ্রামের বাঁশখালীতে আমরা শুটিং করেছি। পুরো ইউনিট নিয়ে ওখানে যাওয়া, শুটিং করা সত্যিই বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সবার সম্মিলিত চেষ্টায় কাজটি সুন্দরভাবেই শেষ হয়েছে।’

আগামী ১০ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অ্যাশেজের একক কনসার্ট ও অন্তঃসারশূন্য অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে নতুন এই গানচিত্রটি উন্মুক্ত করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com