• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পূজার বেশে অভিনেতা আয়ুষ্মান খুরানা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১১:৫৫
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১১:৫৫

9666636 6

পূজার বেশে অভিনেতা আয়ুষ্মান খুরানা

বিনোদন ডেস্ক

আসন্ন চলচ্চিত্র ‘ড্রিম গার্ল ২’-এর একটি নতুন পোস্টার উন্মোচন করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। পোস্টারটিতে পূজা নামে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। ঠোঁটে লিপস্টিক লাগানোর সময় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছেন পূজা- অর্থাৎ আয়ুষ্মান খুরানা।

পোস্টারটি শেয়ার করে তিনি ঘোষণা করেছেন, ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।

এর আগে সিনেমাটি থেকে পূজা হিসেবে আয়ুষ্মানের প্রথম চেহারা উন্মোচন করা হয়েছিল, যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল ভক্তদের মাঝে।

‘ড্রিম গার্ল ২’-এর প্রথম পোস্টারে একজন অভিনেতা হিসেবে আয়ুষ্মানের বহুমুখী প্রতিভা প্রদর্শন করা হয়েছে। তিনি মঙ্গলবার (২৫ জুলাই) ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন। পোস্টারে তাকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে আয়ুষ্মান লিখেছেন, ‘এটা তো শুধু প্রথম ঝলক! বাস্তবের চেয়ে আয়নায় বস্তুগুলোকে অনেক বেশি সুন্দর দেখা যায়।’

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আয়ুষ্মানের চলচ্চিত্র ‘ড্রিম গার্ল’-এর সিক্যুয়েল এটি। ‘ড্রিম গার্ল’ বক্স অফিসে দুর্দান্ত সফল এবং আয়ুষ্মানের ক্যারিয়ারের অন্যতম আয় করা চলচ্চিত্র। সিনেমাটির পূজা চরিত্রটি নিয়েই এবার সিক্যুয়েল তৈরি হয়েছে।

প্রথম কিস্তির বেশির ভাগ তারকাই ‘ড্রিম গার্ল ২’তে অভিনয় করছেন। যার মধ্যে রয়েছেন আন্নু কাপুর, বিজয় রাজ, মনজোত সিং এবং অভিষেক ব্যানার্জি। নায়িকা হিসেবে নুসরাত ভারুচার পরিবর্তে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com