• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফারিণ ক্যাপশনে লিখেছেন ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৬

966632560 10

ফারিণ ক্যাপশনে লিখেছেন ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট’

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও বেশ ভালো ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ নিজের শিক্ষা-জীবন পার করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে অংশ নেন।

সেখানে আনন্দঘন মুহূর্তের কিছু ছবি প্রকাশ করে ফারিণ ক্যাপশনে লিখেছেন ‘ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট’। ছবি পোস্টের ২১ ঘণ্টার মধ্যে এই অভিনেত্রীর পোস্টে ২ লাখ ১০ হাজার লাইকস ও ১২ হাজারের বেশি ভক্ত শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে মন্তব্য করেন।

এদিকে নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ। তার ব্যস্ততা এখন ওটিটিতে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজের পর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী।

দেশের বাইরে ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। গেল ৩ ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার ছবি ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেয়েছে। অতনু ঘোষের পরিচালনায় এতে আরও অভিনয় করেছে কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্যসহ অনেকে। ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সে তালিকায় আছেন কলাকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটর্জী।

শোনা যাচ্ছে, শিগগির হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা আসতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com