• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাবা শাহরুখের সঙ্গে জুটি বাঁধলেন সুহানা

প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৬:২৯
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৬:২৯

9666896 5

বাবা শাহরুখের সঙ্গে জুটি বাঁধলেন সুহানা

বিনোদন ডেস্ক

বাবা শাহরুখ খান বলিউড সুপারস্টার। কন্যা সুহানা খানও নাম লিখিয়েছেন সিনেমায়। তবে এখনও জুটি বাঁধা হয়নি বাবা-মেয়ের। এবার সে গল্প রচিত হলো। বাবার সঙ্গে জুটি বেঁধেছেন সুহানা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে কোনো সিনেমায় নয় বিজ্ঞাপনে পর্দা ভাগ করেছেন বাবা-মেয়ে। আর এটি পরিচালনা করেছেন শাহরুখপুত্র আরিয়্যান খান। ওই জায়গা থেকে ফ্যামিলি প্যাকেজ বলা যেতে পারে। আরিয়ানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের প্রচারের জন্যই তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি।

এরইমধ্যে প্রকাশ পেয়েছের বিজ্ঞাপনটির টিজার। নিজের এক্স হ্যান্ডেলে সেটি শেয়ার করে কিং খান লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়ত আপনার জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিকুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে ১৭ মার্চ।’

টিজারে দেখা গেছে, আঙ্গুলে তিনটি আংটি পরা কিং খানের। যার ওপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। কোনোকিছুর ওপর ঘুষি মারতে দেখা যায় তকে। হাত রক্তে লাল হয়ে যায়। গালেও লাগে রক্তের ছিটে। এরপর সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।

পরের দৃশ্যে এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়। মেঝে থেকে একটি যাদুকরী লাঠি তুলে নেয় সে। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তার মুখট সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে ডিজনি লোগোর আকারে নীল রঙ দিয়ে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হয় বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি।

শোনা যাচ্ছে ‘পাঠান’ ছবির দ্বিতীয় কিস্তি ‘পাঠান ২’ নিয়ে আসছেন শাহরুখ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ছবি হবে যশরাজ ব্যানারে তৈরি স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, দেখা যেতে পারে আলিয়া ভাটকেও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com