• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজেপি চাইলে লোকসভা ভোটে লড়বেন কঙ্গনা

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৯:২৯
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৯:২৯

jpeg 66

বিজেপি চাইলে লোকসভা ভোটে লড়বেন কঙ্গনা

প্রত্যাশিতই ছিল। অনেক টালবাহানার পর অবশেষে মুখ খুললেন কঙ্গনা রানাউত। জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি টিকিট দেয়, তাহলে হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে প্রার্থী হতে আপত্তি নেই তার।

নেট মাধ্যমে বারবার বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন কঙ্গনা। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ‘কুইন’। তাই তার ভক্ত থেকে সমালোচক সকলেই এক প্রকার নিশ্চিত ছিলেন, আজ না হোক কাল বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে কবে, তা নিয়েই ছিল প্রশ্ন।  শনিবার সে প্রশ্নেরই জবাবে কঙ্গনা বলেন, ‘‘পরিস্থিতি যা-ই হোক, সরকার যদি চায়, তাহলে আমি সব ধরনের অংশগ্রহণের জন্য প্রস্তুত। হিমাচল প্রদেশের মানুষ বা দল যদি চান আমি ভোটে লড়ি, সেটা আমার কাছে বড় সম্মানের। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। আমার সৌভাগ্য হবে।’’

১২ নভেম্বর বিজেপিশাসিত হিমাচল প্রদেশে ভোট। গণনা ৮ ডিসেম্বর। বিজেপি যদিও প্রার্থী হওয়ার বিষয়ে এখনো সবুজ সংকেত দেয়নি। তবে তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কঙ্গনা। পরিশ্রমী মানুষজনকে এগিয়ে আসার ডাকও দিয়েছেন। কঙ্গনার কথায়, ‘‘যারা পরিশ্রমী, আমি চাই তারা এগিয়ে আসুন। অনেকেই রয়েছেন, যারা খুব কঠিন, আমি চাইব, তারাও এগিয়ে আসুন।’’

প্রসঙ্গত, রাজনীতিতে প্রবেশ করছেন কি না, চলতি মাসের শুরুতেই জিজ্ঞেস করা হয়েছিল কঙ্গনাকে। তিনি জানিয়েছিলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই তার। আপাতত অভিনয়েই মন দিতে চান। কঙ্গনা যেখানে এই মন্তব্য করেন, সেখানে ছিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তিনি জানিয়েছিলেন, দলে যোগ দিতে চাইলে কঙ্গনাকে স্বাগত। যদিও ভোটে প্রার্থী হবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com