• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশ্বের জনপ্রিয় পুতুল বার্বিডল’ হলেন মার্গট রবি

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ১২:২০
আপডেট: রবিবার, ২৮ মে, ২০২৩ ১২:২০

966635 5

বিশ্বের জনপ্রিয় পুতুল বার্বিডল’ হলেন মার্গট রবি

বিনোদন ডেস্ক

বিশ্বের জনপ্রিয় পুতুল ‘বার্বি’ হয়ে আসছেন হলিউড অভিনেত্রী মার্গট রবি। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর এতে চমকে দিয়েছেন রবি। বার্বি লুকে এ অভিনেত্রীকে দেখে প্রশংসা করছে ভক্তরা।

সিনেমাটির ঘোষণা এসেছিল ২০১৭ সালে। কয়েক দফা অভিনয়শিল্পী বদলানোয় এবং কোভিড মহামারির কারণে কাজ শেষ করতে লেগে যায় ছয় বছর। আগামী ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোলাপি দুনিয়ার পুতুল বার্বির ট্রেলার এসেছে ইউটিউবে। ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমার ট্রেলারে দেখা যায়, বার্বি রবি হঠাৎ বুঝতে পারেন তার হিল জুতা তিনি ফেলে এসেছেন পৃথিবীতে। সেই জুতা খুঁজতে ফের তিনি পৃথিবীতে আসেন। সেখানে হলিউড তারকা রায়ান গসলিংকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যাবেন দুজনে, সঙ্গে প্রেমেও। সিনেমায় অন্য বার্বিদের মধ্যে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং আরেক হলিউড তারকা ইসা রে। আইকনিক ডল স্টোরি বার্বিকে সিনেমায় রূপ দিয়েছেন অস্কার মনোনীত মার্কিন পরিচালক গ্রেটা গেরউইগ।

এদিকে মার্ভেলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর আসন্ন চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অভিনেত্রী মার্গট রবি। যদিও এখন পর্যন্ত এই খবরটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

জানা গেছে, মার্গট ফ্যান্টাস্টিক ফোর-এর প্রধান চরিত্র স্যু স্টর্ম হিসেবে অভিনয় করবেন। যদি প্রতিবেদনটি সত্যি হয়ে ওঠে, তবে এটি মার্ভেল ও মার্গট ভক্তদের জন্য একটি বড় সুখবর হতে যাচ্ছে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ফ্যান্টাস্টিক ফোর নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে সুপার হিরো চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতাদের সন্ধান শুরু করেছে মার্ভেল। এরই মধ্যে সামনে আসে মার্গট রবির নাম। বার্বি অভিনেত্রী ইতোমধ্যেই ডিসি কমিকস ‘সুইসাইড স্কোয়াড’ ফ্র্যাঞ্চাইজিতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন।

জোর গুঞ্জন শোনা যাচ্ছে, ডিসি থেকে স্থানান্তর হয়ে এবার মার্ভেলের বহু প্রতীক্ষিত চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

স্কুপার ড্যানিয়েল রিচম্যানের মতে, মার্ভেল স্টুডিওস সম্প্রতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনীত অভিনেত্রী মার্গট রবিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোরের স্যু স্টর্ম ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দিয়েছে।

জানা গেছে, মার্গট রবি ছাড়াও স্যু স্টর্মের চরিত্রে অভিনয়ের জন্য মার্ভেলের পছন্দের তালিকায় রয়েছেন মিলা কুনিস, জোডি কমার এবং অ্যালিসন উইলিয়ামসের মতো অভিনেত্রীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com