• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বুবলীর নাম মুখেও নিতে চান না অপু বিশ্বাস

প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪ ৪:৫৪
আপডেট: বুধবার, ১৯ জুন, ২০২৪ ৪:৫৪

98589 1

বুবলীর নাম মুখেও নিতে চান না অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
শাকিব খানের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। একে অপরকে ইঙ্গিত করে মাঝেমধ্যেই কথা বলে থাকেন তারা। বছরজুড়ে দুজনের নানা ধরনের ঝগড়াবিবাদে নেটিজেনরাও বেশ বিরক্ত। এবার অপু বিশ্বাস জানিয়েছেন শবনম বুবলীর নাম মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চান না তিনি। এমনকি বুবলী বিষয়ক কোনো কথার উত্তরও দিতে চান না। একটি সাক্ষাৎকারে সম্প্রতি এ কথা বলেন তিনি। বুবলীর সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা হয়েছিল কি না? এমন প্রশ্নের উত্তরে একটু ভেবে অপু বলেন, আসলে ওই নামটাই বলতে চাই না। তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করত চাই না। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যে সব কিছু জানার পরও চোখে ধুলা উড়িয়ে ঘোরে, তাকে যোগ্য-অযোগ্য বলতেও আমার বিবেকে বাধে। আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না।

অপু দাবি করেন, ওনার (বুবলী) সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়াড় হয়ে গেছেন। উনি আসলে বোঝেন না কী বলা উচিত কী বলা উচিত না। তিনি বলেন, তাকে (বুবলী) আমি পচা আলু বলেছি, তাকে এড়িয়ে গিয়েছি। অযোগ্য মানুষকে যৌক্তিকতা দেওয়া মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com