• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বুমের থেকে পালিয়ে বাংলার কবলে চিকু ফয়সাল

প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৩:৪১
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৩:৪১

96663256 27

বুমের থেকে পালিয়ে বাংলার কবলে চিকু ফয়সাল

এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘চিরকুমার’-এর চিকু সংঘের অন্যতম সদস্য চিকু ফয়সালকে এতদিন দেখা গেছে বুমের ভয়ে পালিয়ে বেড়াতে। এবার সেই চিকু ফয়সাল গিয়ে নিজেকে ধরা দেয় বাংলার কাছে। বাংলা নামে নতুন একটি চরিত্র নাটকটির ৫৭ তম পর্ব থেকে যোগ হচ্ছে। এই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।

নির্মাতা জানান, ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। তানিয়া-আরশ জুটির এই পর্বগুলোর শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায়।

গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, ফারিয়া শাহরিন, আরশ খান, এমিলা হক, তানিয়া বৃষ্টি, আহসান হাবীব নাসিম, বাপ্পি আশরাফ, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হয় নাটকটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com