• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মায়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন পূজা চেরি

প্রকাশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৪:৫২
আপডেট: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৪:৫২

9666985 20

মায়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

মাকে হারালেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। রবিবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন অভিনেত্রীর মা ঝর্ণা রয়। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজা চেরির মা। ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। বাসাতেই চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। তবে রবিবার (২৪ মার্চ) সকালেই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছে পূজা চেরি। তার মায়ের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে খুলনায়। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মায়ের জন্য দোয়া চেয়েছেন পূজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি?

পূজা লেখেন, কত কথা জমা হয়ে আছে , ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো? বলো তুমি?

মায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রী লেখেন, মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার উপর ঝাড়তাম। আহ তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন! মামুনি বলারও কেও নাই। নিজেকে এখন স্বান্তনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম।ভালো থেকো মা আমার।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী। এ ঈদে মুক্তির অপেক্ষায় আছে পূজা অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com