• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেহেদি রাঙা হাতে মিমের ঈদ শুরু

প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:৩৩
আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ১০:৩৩

96596320

মেহেদি রাঙা হাতে মিমের ঈদ শুরু

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
রাত পোহালেই ঈদুল আজহা। উৎসবের এই আমেজে নিজের আনন্দ ভাগ করে নিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঈদের আগের দিনে মেহেদি দিয়ে নিজের হাত দুটি রাঙালেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে প্রকাশ করলেন একগুচ্ছ ছবি।

মেহেদি রাঙা হাতের কয়েকটি ছবি শেয়ার করে মিম জানালেন তার ঈদের আমেজ ও প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বুধবার ফেসবুকে পোস্ট করা ওই ছবিগুলোতে মিমকে বেশ উৎফুল্ল দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ঈদ গ্লো স্টার্টস উইথ মেহেদি’ যার অর্থ মেহেদির মাধ্যমেই শুরু হলো ঈদের উজ্জ্বলতা।

ছবিতে দেখা যায় তার দুই হাত জুড়ে করা চমৎকার ও নিখুঁত মেহেদির নকশা যা সহজেই নজর কাড়ছে ভক্তদের। মাত্র কয়েক মিনিটেই অসংখ্য ভক্ত অনুরাগী মিমের এই মেহেদি রাঙা রূপের প্রশংসা করে মন্তব্য করেছেন সঙ্গে তাকে ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন।

উল্লেখ্য প্রতি ঈদেই মিমের এমন বিশেষ প্রস্তুতি ও সাজগোজ ভক্তদের দারুণভাবে আকর্ষণ করে আর এবারও তার ব্যতিক্রম হয়নি।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। এই সিনেমায় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে ঢালিউডের এই শীর্ষ নায়িকাকে। সিনেমাটি নিয়ে বর্তমানে বিনোদন পাড়ায় বেশ আলোচনা চলছে। আর এমন উৎসবের আবহে একদিকে যেমন সিনেমাটি নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন অন্যদিকে তেমনি ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিজেকে অনন্য রূপ সৌন্দর্যে মেলে ধরছেন এই তারকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com