• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রণবীরকে বিয়ে করে ঠকেছেন দীপিকা!

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৩:৪৩
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৩:৪৩

9666300

রণবীরকে বিয়ে করে ঠকেছেন দীপিকা!

বিনোদন ডেস্ক

বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসার জীবনের লম্বা সময় কেটে গেছে। তাদের হাসিমাখা যৌথ ছবিগুলো দেখে বোঝা যায় সংসারে দুঃখের ছিটেফোঁটা নেই। এবার শোনা গেল বিপরীত খবর। বিয়ের পর দীপিকাকে ঠকিয়েছেন রণবীর। দীপিকা নিজেই জানিয়েছেন এ কথা।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সেটে অমিতাভ বচ্চনের সামনেই প্রসঙ্গ তুললেন দীপিকা। জানালেন, রণবীরকে বিয়ে করে ঠকেছেন তিনি। দীপিকার কথায়, ‘আমার স্বামীর বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। বিয়ের আগে যত প্রতিশ্রুতি, পরে দেখা গেল সব বাজে কথা বলেছিল। আমি হতাশ!’

অমিতাভ আর ফারহা খান দু’জনেই গম্ভীর মুখে অপেক্ষা করেন দীপিকার অভিযোগটি বুঝতে চেষ্টা করেন। এর পরই দীপিকা সবাইকে অবাক করে বলে ওঠেন, ‘কতবার বলেছে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবে, এত বছর হয়ে গেল বিয়ের, এক দিনও খাওয়ায়নি। বললেই বলে, এখন খুব ব্যস্ত, পরে খাওয়াব, পাক্কা। কিছুতেই সেই কাল আর আসে না।’

এরপর অমিতাভ ফোন করেন রণবীরকে। তাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে ফের প্রতিশ্রুতি দিয়ে রণবীর দীপিকার উদ্দেশে বলেন, ‘খুব ভুল হয়েছে। অমিতাভজির সামনে কথা দিচ্ছি, তোমাকে কোলে বসিয়ে অমলেট খাওয়াব সোনা।’

রণবীরের কথা শুনে হেসে ওঠেন ফারহা। বলেন, ‘কোলে বসিয়ে খাওয়াবে না কোথায় বসিয়ে, সেটা আমরা জানতে চাইনি। স্ত্রীর জন্য রান্না করায় তোমার যেন আর বাহানা করতে না দেখি!’

শুরুতে দীপিকার কথা শুনে সবাই নড়েচড়ে উঠলেও বিস্তারিত শুনে শান্ত হন সবাই। বিষয়টি যে নিছক মজার ছিল বুঝতে পারেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com