বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে শুধু পাকিস্তান নয়, বরং ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে। তবে এবার তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, গুঞ্জন উড়ছে, পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা।
যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম— কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
প্রসঙ্গত, এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু।’
এদিকে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। তারপরই শুরু হয় চর্চা। সবকিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।












