• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া!

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:১৫
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:১৫

96625874 29

রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া!

বলিউডের জনপ্রিয় নায়িকা পরিণীতি চোপড়ার ক্যারিয়ার খুব একটা ব্যবসা সফল না হলেও বিটাউনে আবেদনময়ী হিসেবে ভালোই সুনাম রয়েছে। নিজের সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও এবার এই অভিনেত্রী আলোচনায় এলেন নিজের ব্যক্তি জীবনকে কেন্দ্র করে। বেশ কিছুদিন ধরেই তীব্র গুঞ্জন উঠেছে প্রেম করছেন পরিণীতি চোপড়া। শোনা যাচ্ছে, গাটছড়াও বাঁধতে যাচ্ছেন তিনি।

এবার কি তবে সত্যি সত্যি বিয়ের সানাই বাজতে চলেছে চোপড়া পরিবারে? এমন প্রশ্নে সকলেরই একই জবাব, বলিউড নায়িকা পরিণীতি চোপড়া এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র বিনোদন জগতের কেউ নন। শোনা যাচ্ছে, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন। আর এ ব্যাপারে নিশ্চিত করেছেন পরিণীতির এক ঘনিষ্ঠ বন্ধু।

ফলে বেশ কিছুদিন ধরেই পরিণীতি আর রাঘবের প্রেম আর বিয়ের খবরে মুখর বিটাউন। কিন্তু এ ব্যাপারে তারা দুজনেই মুখে কুলুপ এঁটে বসে আছেন। পরিণীতি আর রাঘব যতই তাঁদের প্রেমকে আড়াল করার চেষ্টা করুক না কেন, তাঁদের সব প্রয়াস ব্যর্থ করেছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা হার্ডি সান্ধু। তিনি পরিণীতি আর রাঘবের গোপন প্রেম থেকে পর্দা সরিয়েছেন। শুধু তা-ই নয়, হার্ডির কথায় স্পষ্ট যে তাঁদের চার হাত শিগগিরই এক হতে চলেছে। সম্প্রতি হার্ডি এক সাক্ষাৎকারে পরিণীতির বিয়ের প্রসঙ্গে বলেছেন, তিনি খুব খুশি যে শেষমেশ ব্যাপারটা ঘটছে। এমনকি সান্ধু পরিণীতিকে শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি চান, সবকিছু ভালোভাবে মিটে যাক।’

এদিকে কখনও রাঘব চাড্ডা মুম্বাইয়ে তো কখনও পরিণীতি দিল্লিতে। যেদিন থেকে একসঙ্গে লাঞ্চ আর ডিনার ডেটে দেখা মিলেছে পরিণীতি চোপড়া এবং আম আদমি নেতা রাঘব চাড্ডার সেদিন থেকেই গুঞ্জনের শুরু।

মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।

এই খবর সত্যি হলে ধারণা করা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভারতে এসেছেন সে কারণেই। বোনের বিয়ে মিস করতে চান না তিনি। যদিও সিটাডেলের প্রচারে দেশে এসেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা কন্যা মালতীর এটা প্রথম ভারত ভ্রমণ। রাঘব চড্ডার সঙ্গে প্রিয়াঙ্কা দেখা করবেন বলেও শোনা যাচ্ছে। তবে যে যতোই প্রশ্ন করুন না কেন, পরিণীতি এবং রাঘব দুজনেই বিয়ে নিয়ে একেবারে চুপ। তবে রাজনীতিবিদ সঞ্জীব অরোরা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, রাঘব ও পরিণীতিকে আন্তরিক শুভেচ্ছা। প্রেম ও আনন্দে ভরে উঠুক পরিণীতি ও রাঘবের এই বন্ধন।’

পরিণীতি ও রাঘব দীর্ঘদিনের বন্ধু। অভিনেত্রী ও রাঘব কলেজে পড়াকালীন সময় থেকেই চেনেন একে অপরকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ একসঙ্গে পড়তেন তারা। এরপর পরিণীতি পা রাখেন বলিউডে আর রাঘব যোগ দেন রাজনীতিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com