• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:৪৫
আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:৪৫

96004 1

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত কয়েকদিন ধরেই কোয়েল মল্লিকের পদত্যাগের জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে ৯ এ নেমে এসেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের আভাস দেখা যাচ্ছে। দলটির একাধিক নেতা ও জনপ্রতিনিধি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এর প্রভাব সংসদের দুই কক্ষেই পড়তে শুরু করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, তাতে কোয়েল মল্লিকের নাম ছিল। পরে এপ্রিল মাসে তিনি দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com