• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজ-মিম ভীষণ প্রিয় জুটি পরীমণির

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১১:৪৭

96666366

রাজ-মিম ভীষণ প্রিয় জুটি পরীমণির

বিনোদন ডেস্ক

‘পরাণ’, ‘দামাল’ দিয়ে ঢালিউডে নতুন ঢেউ উপহার দিয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এই জুটিকে নিয়ে যখন পরিচালক-প্রযোজকেরা নতুন স্বপ্ন বুনছেন তখনই বাধ সাধেন পরীমণি। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন রাজ-মিমের বিরুদ্ধে। এরপর ঝামেলা থেকে বাঁচতে রাজের সঙ্গে ছবি না করার ঘোষণা দেন মিম।

দর্শকমহলে ভাবনা, পরীমণির এমন অভিযোগের জেরেই ভেঙে গেছে সম্ভাবনাময় রাজ-মিম জুটি। যদিও বিষয়টি মানতে নারাজ পরীমণি। তিনি জানান, পর্দায় এই জুটি ভীষণ প্রিয় তার।

রাজ-মিম-পরীমণি ইস্যু নিয়ে এত দিন প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। অবশেষে নীরবতা ভাঙলেন পরী। স্বামীকে নিয়ে একটি ‘টক শো’-এর অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তবে কি তার জন্যই ভেঙে গেল রাজ ও মিমের জুটি?

জবাবে পরীমণি বলেন, ‘এগুলো সম্পূর্ণ বাজে কথা। তাছাড়া মিম হঠাৎ করে এক দিন বলে দিলো, সে আর কাজ করবে না রাজের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়।’ পরীমণি আরও যোগ বলেন, ‘এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।’

নায়িকা আরও জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তারচেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমণি চান তারা আবারও একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমণির ভীষণ প্রিয়। এই কথোপকথন চলাকালীন শরিফুল রাজ অবশ্য পুরোই চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।

অন্য দিকে, ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে মালাবদল করেন এই জুটি। পেশায় ব্যাংকার স্বামীকে নিয়ে অভিনেত্রীর দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com