• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি: রাবিনা

প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫৭
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫৭

985789 4

শটের পর ঘরে ফিরে আমি বমি করে ফেলি: রাবিনা

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। নব্বই দশকে বি-টাউনে বেজায় আধিপত্য ছিল তার। তবে এ অভিনেত্রীর একটি বিশেষ দিক ছিল। আবেদনময়ী রূপে নিজেকে মেলে ধরলেও কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তার কারণ জানিয়েছেন রাবিনা। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, সেসময়ে সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। তা ছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না।

নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে তিনি ব্লেন, ‘মনে আছে একবার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না।’

এরপর তিনি আরও বলেন, ‘পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’

আজকাল চলচ্চিত্রে দেখা যায় না রাবিনাকে। তবে যুক্ত হয়েছেন ওয়েব সিরিজে। এছাড়া অভিনেত্রীর পদাঙ্ক অনুসরণ করছেন কন্যা রাশা থডানী। তবে মেয়ের ওপর নিজের বিষয়টি চাপাতে চান না তিনি। রাশা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও আপত্তি নেই বলে জানান রাবিনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com