• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাকিব-অপুর ব্যাপারে কথা বলতে চান না বুবলী

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৬:০১
আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৬:০১

9666596 3

শাকিব-অপুর ব্যাপারে কথা বলতে চান না বুবলী

বিনোদন ডেস্ক

দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে সম্পর্কের রহস্য জিইয়ে রেখেই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় একত্রে সময় কাটিয়েছেন শাকিব। সঙ্গে ছিলেন তাদের ছেলে আব্রাহাম খান জয়।

এদিকে জয়কে নিয়ে শাকিব যখন ঘুরছিলেন, তখন দেশেই মা বুবলীর কাছেই ছিল তার দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর। সন্তান জয়কে নিয়ে শাকিব–অপুর দেশের বাইরে ঘোরাফেরার বিষয়টা কীভাবে দেখছেন জানতে চাইলে বুবলী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। আমাকে তার বাবার দায়িত্বও পালন করতে হয় হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়। তার টেককেয়ার করাই এখন আমার ব্যস্ততা। এর বাইরে আমি অন্য কিছু শুনছিও না, দেখছিও না, ভাবছিও না। এসব ব্যাপারে কথাও বলতে চাই না।’

তাহলে কি শাকিব খান তার ছোট সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন না- এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে। শেহজাদের বিষয়টি সামনে আসার পর থেকে অনেকে অনেক কিছুই সামনে আনার চেষ্টা করেছে, এখনও করছে। তাই ওসব নিয়ে ভাবি না। এসব কারণেই এখন আমার সবকিছু ঘিরেই শেহজাদ। ও কীভাবে ভালো থাকবে, সুখে থাকবে, এটা নিয়েই ভাবি। নানা দিক থেকে নানা ধরনের কথা মিডিয়ায় ভেসে আসে। এসব বিষয়ের সঙ্গে শেহজাদ তো অভ্যস্ত না। এ জন্য সে কীভাবে সুখী হবে, সেটাই আমার দেখার দায়িত্ব।’

শোনা যায়, শেহজাদের মাসিক খরচ বহন করেন তার বাবা শাকিব খান। তাহলে আপনি মা হয়ে ছেলের জন্য বাবার দায়িত্বও পালনের কথা বলছেন কেন? প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি সবকিছুই ডিটেইলস বলেছি। শেহজাদের মা-ও আমি, বাবাও আমি। এর মর্ম যারা বোঝার, তারা বুঝবেন। সবকিছুর উত্তর এর মধ্যে আছে। এর বেশি আর কিছু না বলি।’

২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন বুবলী। দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের বিচ্ছেদ হয়ে কি না- এটা নিয়ে তারা কেউ মুখ খোলেননি। যদিও বুবলী সবসময় বলে আসছেন তাদের বিচ্ছেদ হয়নি, আলাদা থাকছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com