• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই: মিষ্টি জান্নাত

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১:২১
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১:২১

JA962025

শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
সিনেমার পর্দায় যতটা না আলোচিত, তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রে থাকেন ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য আর সাহসী মন্তব্যের কারণে। একদিকে চিত্রনায়িকা, দন্তচিকিৎসক এমনকি সফল ব্যবসায়ী, , অন্যদিকে গ্ল্যামার আর বাস্তব জীবনের অনন্য সমন্বয়ে নিজেকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন মিষ্টি জান্নাত। তবে এবার এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করে ফের আলোচনার ঝড় তুলেছেন এই চিত্রনায়িকা।

ঢাকাই চলচ্চিত্রে কাজের সূত্রে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছে মিষ্টি জান্নাতের। তাদেরই একজন মেগাস্টার শাকিব খান। এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন মিষ্টি—এমন গুঞ্জনও চাউর হয়েছিল চলচ্চিত্র পাড়ায়। এরপর থেকেই শাকিবকে নিয়ে বেশ আলোচনায় আসেন মিষ্টি এবং প্রায়ই মেগাস্টারকে নিয়ে সামাজিক মাধ্যমে কৌতূহল জাগানিয়া পোস্ট দিতে দেখা যায় এই নায়িকাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে মিষ্টি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’

এদিকে মিষ্টি জান্নাতের এক সোশ্যাল হ্যান্ডেলের পোস্টে দেখা যায়, বিমানে একই সিটে বসে শাকিবের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত। অনেকে এই ছবি দেখে দুইয়ে দুইয়ে চার মেলালেও অনেকে আবার কথা তোলে- ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পোক্ত করতেই নাকি শাকিবের সঙ্গ দিয়েছেন মিষ্টি।

সেই কথার জবাবও দিয়েছেন মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে তাদের একটি অন্যরকম ‘কাছের সম্পর্ক’ রয়েছে, তারও ইঙ্গিত দিয়েছেন মিষ্টি জান্নাত। বলেছেন, আমি কারোর পা ধরেও নায়িকা নায়িকা হই নাই। শাকিবের সাথে যখন ওই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও পরে উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে, ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।

এরপর সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে না?’

শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে শাকিব খানকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, ‘হিরো? হুম, শাকিব খান এক নাম্বারে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’

তবে শাকিব খানের এই ভোলবদল ও বড় পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন মিষ্টি জান্নাত। তার ভাষায়, ‘মানুষের চেঞ্জ হওয়া উচিত না? তুমি যেরকম আছ তুমি সেরকম কেন থাকবা? আর যে সুপারস্টার বা অনস্ক্রিনে কাজ করছে, তার তো নিজেকেও দেখা উচিত যে কী করলে তাকে ভালো লাগবে বা পরিবর্তন আসবে। সো, এটা অবশ্যই প্রশংসনীয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com