• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহরুখকে সিনেমার ঈশ্বর বললেন কঙ্গনা!

প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:৩৬
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১:৩৬

9666985 2

শাহরুখকে সিনেমার ঈশ্বর বললেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কেউ কোনো মন্তব্য করলে তা নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েন না তিনি। আর কোনো সিনেমা মুক্তি পেলে তো ভুল ধরে কটাক্ষা করা যেন তার স্বভাব এখন। কিন্তু শাহরুখ খানের ‘জাওয়ান’ মুক্তি পেতেই ভোল পাল্টালেন নায়িকা। শাহরুখকে সিনেমার ঈশ্বর বলে মন্তব্য করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়োকচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে।

এরপর তিনি লেখেন, ‘কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’

মুক্তির দিনই ‘পাঠান’কে পেছনে ফেলেছে ‘জাওয়ান’। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com