• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুটিং সেটে বিবাদে জড়ালেন দুই অভিনেত্রী

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৮:৫০
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৮:৫০

96663696 33

শুটিং সেটে বিবাদে জড়ালেন দুই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

একাধিক অভিনেত্রী কোনো সিনেমা বা সিরিজের একসঙ্গে কাজ করলে তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে অনেকের মধ্যেই আগ্রহ থাকে। বিশেষ করে নায়িকাদের বন্ধুত্বের খবর নিয়ে যেমন অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই, তেমনই দুই অভিনেত্রীর ‘ক্যাট ফাইট’-এর ক্ষেত্রেও অন্যথা হয় না। তবে এক প্রজেক্টে কাজ করলেই যে দুই নায়িকার বন্ধুত্ব ভালো হবে, এমনটা নাও ঘটতে পারে। ঠিক যেমনটা ঘটেছে ক্যামেলিয়া প্রযোজিত ‘মাতঙ্গী’র শুটিংয়ে। এই সিরিজের যৌথ প্রযোজক অভিনেতা রুদ্রনীল ঘোষও।

সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে নাকি শুটিং ছেড়ে বেড়িয়ে গিয়েছেন তৃণা সাহা! যদিও দুই নায়িকা এই বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি। তবে নায়িকা সংঘাতের খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় টলিপাড়া।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে মনোমালিন্যের সূত্রপাত। তৃণা নাকি দাবি করেছিলেন তারও সোহিনীর মতো আলাদা ব্যবস্থা চাই। সোহিনীর ব্যক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম তারা বছরখানেক ধরেই সবখানে অভিনেত্রীর সঙ্গে থাকেন। ‘মাতঙ্গী’র সেটেও হাজির ছিলেন তারা। সেটা দেখেই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী।

‘মাতঙ্গী’র টিমের একাংশের দাবি, তৃণা নাকি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রসঙ্গে ভালো করে কথা বলেননি। এমনকি পরিচালকদ্বয়ের সঙ্গেও অভিনেত্রী দুর্ব্যবহার করেন বলে দাবি।

জানা গেছে, সেটের মধ্যেই নাকি তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তৃণার এহেন আচরণ নিয়ে কানাঘুষা কথাও হয়। তবে ঝামেলা আরও বাড়ে সোহিনীর একটি মেসেজে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আরও জানায়, আর্টিস্ট গ্রুপে নাকি সোহিনী কারও নাম না করেই লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি। তাই অপেক্ষা করলে সময়মতো সকলের জন্যই বন্দোবস্ত হয়। আর সেই কথা চাউর হতেই নাকি অপমানিত বোধ করেন তৃণা সাহা। তারপরই শুটিং ছেড়ে বেরিয়ে যান। তিনি এও দাবি করেন যে, সোহিনীকে ক্ষমা চাইতে হবে। কিন্তু আরেক নায়িকা এতে রাজি নন!

তবে দুই নায়িকার ‘ক্যাট ফাইট’-এর জেরে বিশ বাঁও জলে সিরিজের কাজ। এদিকে তৃণা সাহার সঙ্গে অর্ধেকেরও বেশি অংশের শুটিং হয়ে গিয়েছে। নতুন কাউকে কাস্ট করা সম্ভব নয়। এদিকে মনোমালিন্য চলতে থাকলে যে প্রযোজনা প্রতিষ্ঠান বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, তা বলাই বাহুল্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com