• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতপাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৫৫
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৫৫

965582

সাতপাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক

ছবি সংগৃহীত

স্বপ্নের মতো বিয়ে সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার (২৩ জানুয়ারি) স্বরসতী পূজার রাতে ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

এর আগে, ছোটপর্দায় বহুবার কনের সাজে মধুমিতাকে দেখেছেন দর্শকরা। বিয়েতে কীভাবে সাজবেন—সেই পরিকল্পনাও ছিল। বিয়ের দিন এ নায়িকা বললেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

একেবারে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ।

মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকের পোস্টে ভাগ করে নিয়েছেন তারা।

এটা মধুমিতার দ্বিতীয় বিয়ে। অনুরাগীরাও উচ্ছ্বসিত ছিলেন, কারণ অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাদের প্রিয় ‘দুষ্টু-মিষ্টি’ অভিনেত্রী। তাই পর্দার ‘পাখি’কে শুভেচ্ছা জানাতে ভোলেননি তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com