• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১ কোটি দর্শক দেখল আদর-বুবলীর ‘খেলা হবে’

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৬:১৭
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৬:১৭

966636 2 2

১ কোটি দর্শক দেখল আদর-বুবলীর ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক

গত ১৭ এপ্রিল মুক্তি পায় ‘লোকাল’ সিনেমার গান ‘খেলা হবে’। মাত্র ২০ দিনেই ১ কোটি দর্শক গানটি উপভোগ করেছেন।

খোঁজ নিয়ে দেখা যায় ২০ দিন পর ৮ মে (সোমবার) পর্যন্ত ক্লিওপেট্রা ফিল্মসের ইউটিউব চ্যানেলে ২ মিলিয়ন ভিউ, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ১.২ মিলিয়ন ভিউ ও বুবলীর ফেসবুক পেজে ২.১ মিলিয়ন ভিউসহ কপিরাইট ফ্রি থাকায় ১০০+ ফেসবুক পেজ/আইডি ও ইউটিউব চ্যানেলে মোট ১০+ মিলিয়ন তথা ১ কোটির বেশি দর্শক দেখেছেন।


যা এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া যে কোনো গানের তুলনায় আদর আজাদ-বুবলীর নাচ, কোরিওগ্রাফিসহ সব মিলিয়ে সর্বোচ্চ প্রশংসা পাচ্ছে।

এ বিষয়ে লোকাল সিনেমার নায়ক আদর আজাদ এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘সত্যিই আমরা আমাদের প্রিয় এই দর্শকদের ভালোবাসা কোনোদিন ভুলতে পারব না…।’

‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমরা আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞ। উনারা এখনো যেভাবে বাংলা তথা বাংলাদেশের সিনেমার পাশে রয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমি আমাদের দর্শকদের উদ্দেশে শুধু বলব, আপনারা এই ভালোবাসা অব্যাহত রাখলে বাংলা তথা বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত হবে।’

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘লোকাল’ সিনেমাটি ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শক চাহিদার ফলে প্রতি সপ্তাহেই হলসংখ্যা বেড়েই চলেছে এবং সিনেমাটি হিট পাওয়ার পথে এগিয়ে রয়েছে।

Play


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com