• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবুধাবিতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে বাংলাদেশি লিটন এর দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৩:৫১
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৩:৫১

960002563 2 1

আবুধাবিতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে বাংলাদেশি লিটন এর দৃষ্টান্ত স্থাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কার ওয়াশ ফ্যাক্টরিতে একটি ব্যাগে এক লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা) এবং কয়েকটি মোবাইল পেয়ে ফেরত দিয়েছেন প্রবাসী বাংলাদেশি ইউসুফ লিটন। এ টাকা ফেরত দেওয়ায় দুবাই পুলিশের পক্ষ থেকে লিটনকে সম্মাননা স্মারকের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।

ইউসুফ লিটন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি দুবাইয়ের সুনামধন্য একটি কার ওয়াশ কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

গত শুক্রবার ইউসুফ লিটনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দুবাই পুলিশের ডিরেক্টর অব ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মেজর জেনারেল মো. সুহাইল আল রশিদী।

এ সময় দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল মুসলিম আল আমিনি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাইরেক্টর মেজর রশিদ খালাফ আল দাহেরি, দুবাই টুরিস্ট পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রশিদ মোহাম্মদ আল মুহাইরি প্রমুখ উপস্থিত ছিলেন।

মহৎ এই কাজের মধ্যে দিয়ে ইউসুফ লিঠন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করেন দুবাই প্রবাসী অনেকে। এভাবে সকল বাংলাদেশী প্রবাসী স্ব-স্ব ক্ষেত্রে ভালো দৃষ্টান্ত স্থাপন করলে বহিঃবিশ্বে দেশের সুনাম বাড়বে এবং বাংলাদেশী মানুষের প্রতি বিদেশীদের ইতিবাচক মনোভাব প্রতি সৃষ্টি হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com