• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমিরাতে খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ২:৩০
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ২:৩০

9669

আমিরাতে খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়া পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বিএনপিকে পঙ্গু করার জন্য নেতৃত্বকে কারারুদ্ধ করে রেখেছে : বাংলাদেশের সবচেয় জনপ্রিয় দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে অন্যতম মৌলিখ অধিকার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে বিএনপিকে পঙ্গু করার জন্য নেতৃত্বকে কারারুদ্ধ করে রেখেছে এ সরকার , প্রয়োজনে আবার ও সংগ্রাম করতে হবে আপোষহীন নেত্রীর সুচিকিৎসা’র দাবীতে আবার রাজপথে নামতে হবে, শিক্ষা , চিকিৎসা, খাদ্য, বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকার হরণ করছে এই সরকার। প্রত্যেক পরতে পরতে দুর্নীতি যা দেখার কেউ নেই , ছাগল কাণ্ডের মাধ্যমে যা সামনে এসেছে, একটা ছাগল বাংলাদেশের মানুষের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে কত দুর্নীতি হচ্ছে এই দেশে যা দেখার কেউ নেই ।

966636 14


জিয়া পরিষদ ইউএইর আহবায়ক মোস্তফা মাহমুদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ্‘র সঞ্চালনায় প্রধান অথিতি অবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার বলেন দেশনেত্রীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে এই সরকার মানবতাবিরোধী অপরাধ করছেন যার বিচার বাংলার মাটিতে হতে হবে ইনশা-আল্লাহ ,তিনি বলেন ডাক্তারের ভাষায় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিখে ঠেলে দিচ্ছে এই সরকার , ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতার সাদ মিঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক , বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহীন , নাসির উদ্দিন চৌধুরী, মুজিবুল হক মঞ্জু, নাছিম উদ্দিন চৌধুরী, হাবিব খান , যুবনেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ মোরশেদ , মোহাম্মদ হারুন , মোহাম্মদ ইউনুস , হুমায়ুন কবির সুমন , শহীদ , এরশাদ , সজিব গাজী , নিজাম , শহীদ , লোকমান , আতিকুল ইসলাম, শাহেদুল ইসলাম , ইউনুচ , আবুল হাসেম , মোস্তাফিজুর রহমান, ইমন , কবির, শাহেদুল ইসলাম, ফিরোজ , সাত্তার সহ অনেকেই । শুরুতেই মিলাদ কিয়াম ও শেষে মওলানা এমদাদের বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন সবাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com