বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষনা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুলাউড়ার ছকাপনস্থ বড়দল গ্রামের ( যুক্তরাষ্ট্র প্রবাসী ) আবু সাইদ আহমদ। তিনি ১৭ বৎসর যাবত যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য তিনি ঢাকা কলেজে ছাত্র থাকাকালীন সময়ে ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করে ঢাকাস্থ মতিঝিল থানাধীন ৩৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ‘৯০ এর গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করেন।












