• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার অবৈধ সরকারের : আজমান বিএনপি

প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৫
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৩৫

966696 2 1

খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার অবৈধ সরকারের : আজমান বিএনপি

আজমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী বলেছেন, একটি ভুয়া ও ভিত্তিহীন মামলা দিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীকে আটক করে রেখেছে অন্যদিকে অবৈধ প্রধানমন্ত্রী ও তার এমপি মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করে আইওয়াশ জীবন যাপন করছে। বন্দি করে কারাগারে নিয়ে ইতিমধ্যে অনেক জাতীয় নেতাদের রহস্যজনক ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরনের দাবিকে উপেক্ষা করে অবৈধ সরকার তাকেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় এর দায়ভার এই অবৈধ সরকার ও তার এমপি মন্ত্রীদের বহন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুচিকিৎসা এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএই বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম উদ্দিন খান বলেছেন, শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। এই জন্য একদিন জাতির কাছে তাকে
জবাব দিতে হবে। শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রশাসনের কর্মকর্তা ও তার দলের এমপি মন্ত্রীরা মিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে দেশের বাইরে বেগম পল্লী বানিয়েছে। দুর্নীতিতে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত শেখ হাসিনা এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি ভিত্তিহীন মামলায় আটক করে রেখেছে। দেশের জনগণ এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হাসিনার বিরুদ্ধে আজ রাজপথে অবস্থান নিয়েছে। হাসিনার বিদায় ঘণ্টা বেজে উঠেছে, পতন অনিবার্য। জনগণের বিজয় সুনিশ্চিত, বিএনপির নেতৃত্বে এদেশের জনগণ আবারও সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

9888589 6

আজমান বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাঈদ ভূঁইয়ার সঞ্চালনায় গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় মালাবার রেষ্টুরেন্ট হলরুমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও উম্মুল কয়েন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ফারুক। বক্তব্য রাখেন, আজমান বিএনপির যুগ্ম সম্পাদক নুর নবী করিম বাবলু, শারজাহ বিএনপির যুগ্ম সম্পাদক এরশাদ শাহিন, দুবাই আল আবির বিএনপির সভাপতি সোহেল চৌধুরী, সৈয়দ আলী আকবর সবুজ, নাসির উদ্দিন, মুফতি মাসুম বিল্লাহ, কাজল মুন্সী, মোহাম্মদ আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনির, আলাউদ্দিন নীলয়, মোহাম্মদ উজ্জ্বল, বিপ্লব হোসেন, এরশাদ চৌধুরী, ইয়াকুব হোসেন, শামীম হোসেন, সুমন, ইকবাল, ওমর ফারুক, সেন্টু প্রমুখ। সমাবেশে আজমান বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ জাতির কল্যাণে দোয়া করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com