• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১১:৪৭
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ ১১:৪৭

966698596 3

গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেছেন, ‘খালেদা জিয়া প্রমাণ করছেন তিনিই আমাদের গণতন্ত্রের মা। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগযুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে।’

বুধবার (২৯ জানুয়ারি) পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত জায়মা রহমান পাঠাগারে এ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল ইউকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন। ওনাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে হত্যা চেষ্টা করা হয়েছে। আমরা দেশবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।’

সংগঠনের যুক্তরাজ্য শাখা সভাপতি নুরুল আমিন আকমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা নিক্সন, মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকের সভাপকি সাদিক আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য ও কৃষকদল সভাপতি আমিনুর রহমান আকরাম, যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সিলেটের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাবেক ছাত্রনেতা সাকির আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com