• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজী নজরুলের ভিডিও প্রকাশের জেরে লন্ডনপ্রবাসী সাংবাদিক কাওসারকে প্রাণনাশের হুমকি

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:৫২
আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১০:৫২

9666528

গাজী নজরুলের ভিডিও প্রকাশের জেরে লন্ডনপ্রবাসী সাংবাদিক কাওসারকে প্রাণনাশের হুমকি

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,লন্ডন

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর কথিত অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশের পর সংবাদ প্রকাশের জেরে লন্ডনপ্রবাসী সাংবাদিক কাওসার আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

কাওসার আহমেদ বর্তমানে লন্ডনে বসবাস করলেও তার পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকেন। এ কারণে হুমকির ঘটনায় তার নিজের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গত ২১ জুলাই ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘এ কে টিভি’র ফেসবুক পেজে সিসিটিভি ফুটেজসহ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর কথিত ব্যক্তিগত কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর ‘এ কে টিভি’র অফিসিয়াল ফেসবুক পেজের Messenger ইনবক্সে একাধিক হুমকিমূলক বার্তা আসার অভিযোগ পাওয়া গেছে। এসব বার্তায় সাংবাদিক কাওসার আহমেদকে হত্যাসহ শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে থাকা Messenger-এর হুমকিমূলক বার্তার স্ক্রিনশট ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হয়েছে বলে জানা গেছে। যাচাই করা এসব বার্তায় সাংবাদিক কাওসার আহমেদের প্রতি গুরুতর হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। তবে হুমকিদাতাদের প্রকৃত পরিচয় এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী ও গণমাধ্যমকর্মীরা। তারা হুমকির ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লন্ডনে অবস্থানরত সাংবাদিক কাওসার আহমেদ এবং বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com