• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমান এবং ডাঃ জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১২:২২
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১২:২২

96636985 2 3

তারেক রহমান এবং ডাঃ জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহ ধর্মিনী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ষড়যন্ত্র মূলক মামলায় সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে, সিনিয়র নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং আওয়ামী বাকশালী পুলিশ কর্তৃক বিএনপি’র নেতাকর্মীদের হত্যা, বর্বরোচিত হামলা, নির্যাতন, সহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল ৯ জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রীটের সামনে বিক্ষোভ সমাবেশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করেছে যুক্তরাজ্য বিএনপি ।

অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানায় ।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় অনুস্টিত ডেমন্সট্রেশনে বক্তারা বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিনাভোটের নিশিরাতের মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনার ক্ষমতায় লোভ, বর্তমানে বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতে পরিণত করেছে। ক্ষমতার লালসা মেটাতে মাফিয়া চক্রের প্রধান শেখ হাসিনা জাতীয় সংসদ, দুদক, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগসহ দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।অনেক ক্ষেত্রেই বিশেষ করে বিরোধী দলের ক্ষেত্রে বর্তমানে বিচার বিভাগের আচরণ ছাত্রলীগ-যুবলীগ কিংবা র্যাব পুলিশের চিহ্নিত সন্ত্রাসীদের চেয়েও নিম্নমানের। শেখ হাসিনা, হাতুড়ি, লগি বৈঠা হাতে দিয়ে ছাত্রলীগ-যুবলীগকে এবং পুলিশের ইউনিফর্ম পরিয়ে অস্ত্র হাতে দিয়ে বিপ্লব-মেহেদী-হারুন চক্রকে বিরোধী দলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। একইভাবে আইনকে বেআইনী অস্ত্র হিসেবে ব্যবহার করতে বিচারকের চেয়ারে বসিয়ে বিচারের নামে কতিপয় বিচারককেও মনে হয় বিরোধী দলের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি একজন বিচারক যেভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী ড. জোবাইদা

রহমানের স্থাবরঅস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন, এতে প্রমাণিত হয়েছে বিচার বিভাগ এখনো স্বাধীন হতে পারেনি। আমরা এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের তীব্র নিন্দা জানাই।

শেখ হাসিনার আন্দোলনের ফসল তথাকথিত ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে ২০০৭ সালে দায়ের করা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিতএকটি ভুয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী ড. জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের আদেশ দেয়ায় আবারো প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলে বিচার বিভাগ ব্যবহৃত হচ্ছে।সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে বিচারক প্রোমোশনের স্বপ্ন দেখলেও দেশের জনগণ বিশ্বাস করে, শেখ হাসিনা যেভাবে

দেশের গণতন্ত্রএবং জনগণের ভোটের অধিকার ক্রোক করে নিয়েছে একইভাবে দেশের বিচার বিভাগের মগজও ক্রোক করে নিয়েছে।

যখন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং ভোটের অধিকারের দাবিতে সারাদেশে গণ আন্দোলন তীব্র হয়ে উঠেছে সেই সময় হঠাৎকরেই গণ আন্দোলনের প্রধান নেতার বিরুদ্ধে হঠাৎ করেই মামলার কার্যকম চালু করা হয়েছে। বিচারককে দিয়ে মামলার রায় বের করে নেয়া হয়েছে।

এই মামলার বিচার কার্যক্রম এবং রায়ের মধ্যে শেখ হাসিনার নোংরা রাজনীতি রয়েছে, যে বিচারকগণ এটি বুঝতে চাইছেন না কিংবা বুঝেও না বোঝার ভান করছেন, তাদের বিচার করার যোগ্যতা এবং সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হওয়া স্বাভাবিক। সুতরাং, বিচার কার্যক্রমের মধ্য দিয়ে বিচারকগন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান নাকি তারা নিজেদেরকে শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের সঙ্গী বানাতে চান এই সিদ্ধান্ত বিচার বিভাগকেই নিতে হবে।

স্বৈরাচারী বর্তমান সরকার ক্ষমতার জোরে জনগণের বাক স্বাধীনতা টুকু কেড়ে নিয়েছে। বঞ্চিত করা হচ্ছে ভোটের অধিকার থেকে । সন্ত্রাস আর দুর্নীতিতে নিমজ্জিত এই নিশিরাতের সরকার জনগন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাবেদার আওয়ামী বাকশালী সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের আপামর জনগন জেগে উঠেছে। আর তাদের শেষ রক্ষা হবে না।

বক্তারা অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ উন্নত চিকিৎসা ও নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার সহ ধর্মিনী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার, অবৈধ রায় বাতিল সহ সকল রাজবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবী করেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com