এম. এনাম হোসেন, দুবাই
দুবাই আল আবির ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেটে
বাংলাদেশ সহ বিশ্বের বেশকিছু দেশ থেকে সবজি-ফল, মাছ-মাংস সহ হরেক রকমের পন্য আমদানি করে গড়ে তুলেছেন এক বাণিজ্য সম্ভার।বিদেশশের মাটিতে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সফল ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান।
বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্য বাজারজাত করণে অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে নিজের অবস্থান তৈরি করতে কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে হাবিবুর রহমান গড়ে তোলেন নিজস্ব বেশ কিছু প্রতিষ্ঠান। তার মধ্যে “ইসফা ভেজিটেবল এন্ড ফ্রুটস ট্রেডিং এল.এল.সি” অন্যতম।
আমদানিকারক এই সফল ব্যবসায়ী দেশটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত দেশীয় শ্রমিকের। শুধু কর্মক্ষেত্রেই নয়, দেশীয় পণ্য আমদানি করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরাতেও বিশেষ অবদান রাখছেন তিনি।
সম্প্রতি কেনিয়া, ঘানা, জিম্বাবুয়ে, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশী প্রতিনিধি দলের পক্ষে ” ইসফা সবজি ও ফল ট্রেডিং এল.এল.সি অফিস এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিষ্টানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। এদের সম্মানে নৈশভোজ এর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাসিম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন চৌধুরী, মিসেস ফাতেমা প্রমুখ।
নৈশভোজ পূর্ব সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে ” ইসফা সবজি এবং ফল ট্রেডিং এল.এল.সি” এর কার্যক্রম এর
ভূয়সি প্রশংসা করেন এবং আগামীতে অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি রপ্তানির ব্যাপারে তাদের আগ্রহের কথাও উল্লেখ করেন।












