নিউ ইয়র্কে, নিউইয়র্কে বিএনপির যৌথ প্রেসকনফারেন্সে, অবিলম্বে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার অন্যায় বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে তাঁর অ্যাডভান্সড চিকিৎসাগ্রহণের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, নিউ ইয়র্ক, ইউএসএ।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিউইয়র্ক স্টেট বিএনপর আহ্বায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান ।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস সচিব বদিউল আলম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী, জাসাসের প্রাক্তন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ চৌধুরী ও সহআন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুনসহ অনেকে।












