• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বেডফোর্ড বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৮:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৮:১৫

96666636

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বেডফোর্ড বিএনপির দোয়া মাহফিল

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেডফোর্ড শাখার উদ্যোগে সাবেক সভাপতি আলহাজ্ব তারু মিয়া সাহেবের সভাপতিত্বে যুক্তরাজ্য শাখার প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শাহ সোহেল আহমদ এর পরিচালনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আশু রোগ মুক্তি কামনা এবং ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর সাহেব এর রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল এর সদস্য জনাব এম এ মালিক, বিশেষ অতিথি বেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি এম এ রউফ, লুটন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই,যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক কে আর জসিম,যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, মিল্টনকিংস বিএনপির সাবেক সভাপতি সাহেল আহমদ,যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক ডঃ মঈনুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শহীদ ,শিপলু আহমদ, বেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান,স্পেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম পংকি, বেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ময়না মিয়া, আলহাজ্ব এলাইছ মিয়া,শহিদুল হক,মোজাহিদ খান, জামিল আহমদ, হাজী তারা মিয়া, হাজী আব্দুন নুর, হাজী ফজলু মিয়া, জাহেদ মানিক চৌধুরী, ফটিক মিয়া প্রমূখ।
বক্তরা বলেন ফ্যাসিষ্ট অবৈধ জালিম সরকার বৈষম্য বিরোধী আন্দোলন কারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি শতশত মানুষ হত্যা বিএনপির নেতাকর্মী হত্যা এবং মামলা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং সরকারের সৃষ্ট আন্দোলন কে কারফিউ দিয়ে দমনের অপচেষ্টা না করে অনতিবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগ করার জোরালো দাবি জানানো হয়।
পরিশেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ আরগ্য কামনা ও ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর সাহেব এর রুহের মাগফেরাত কামনা করে হাফিজ শামিম উদ্দিনের মোনাজাতের মধ্যে দিয়ে সভার সমাপ্তি টানা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com