• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

প্রকাশ: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ২:৪৯
আপডেট: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ২:৪৯

9605 6

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী চার বাংলাদেশি নাগরিকের। নিহত চারজনের মধ্যে দু’জন নারায়ণগঞ্জের, একজনের মৌলভীবাজারের ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

নিহত চারজন হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মো. সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মো. শাকিল ও মো. ইউসুফ মাতব্বর। নিহত তিনজনের লাশ দোহার হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর মৌলভীবাজারের মো. রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

গুরুতর আহত দু’জন মো. জামাল উদ্দিন ও হাবিবুর রহমান অপু দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত ওই দুজনের বাড়িও নারায়ণগঞ্জ।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিনজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com