প্রেস বিজ্ঞপ্তি
যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমান এবং সুনামগঞ্জ জেলাধীন দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আলতাফুর রহমান খসরু ভাতৃদয়ের মমতাময়ী মাতা মোছাঃ আফরুজ্জুন নেছা বার্ধক্যজনিত কারণে গত ২৫ এপ্রিল রাত ১০ ঘটিকায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোছাঃ আফরুজ্জুন নেছার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি।
আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’মোছাঃ আফরুজ্জুন নেছার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’
শোকবার্তায় নেতৃদয়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।












