• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর মত বিনিময় সভায় মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবী

প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৩:১৯
আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৩:১৯

d0b03e3c 2a07 4940 9db8 e2efbc5358c8

যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর মত বিনিময় সভায় মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবী

বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
গত ৩রা আগষ্ট মঙ্গলবার রাতে যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর পক্ষ থেকে যুক্তরাজ‍্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমানের সম্মানে পূর্ব লণ্ডনের হোয়াইট চ‍্যাপেল রোডস্থ এক অভিজাত হোটেলে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ।

কুলাউড়া জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা অলিউর রহমান চৌধুরী ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ‍্য বিএনপি আহ্বায়ক কমিটির সদস‍্য সচিব খসরুজ্জামান খসরু ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কমিউনিটি

সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, হাসনাত কবির খান রিপন, সাউথ লন্ডন বিএনপি নেতা এম এ মুকিত, এ জে লিমন, আজিম উদ্দিন,জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, সাংবাদিক হাসান আল জাভেদ ।

যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সিনিয়র সহসভাপতি প্রফেসর কমর উদ্দিন আহমেদ জামাল, সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল, কমিউনিটি নেতা হাবিবুর রহমান শামিম, আকমল হোসেন জুয়েল, সেলিম আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী, দেওয়ান মইনুল হক উজ্জ্বল, আহবাব হোসেন খান বাপ্পী, খন্দকার আব্দুল করিম নিপু, কাইছল ইসলাম ।

প্রধান অতিথির বক্তবে মাহিদুর রহমান বলেন, বিএনপির রাজনীতি হল জনকল্যাণের রাজনীতি। তাই মানুষের কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব । দল যখন যেখানে দায়িত্ব দেয় সেখানেই আমি কাজ করি। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দূরদর্শী নেতৃত্বে গৃহীত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে অচিরেই বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর দেশে পরিনত হবে। তিনি সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচীগুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

6cbdfb89 35dd 4171 a60e 8c261df6a3b1

সভায় বক্তারা বৃটেন ও ইউরোপে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে মাহিদুর রহমানের ত্যাগ ও কর্মময় জীবন তুলে ধরেন ।বক্তারা বলেন ,মাহিদুর রহমান সারা জীবন ধরে বিএনপির জন্য কাজ করছেন আর তার বিনিময়ে পাচ্ছেন মানুষের অবিরাম ভালবাসা । একজন ত্যাগী, সজ্জন, কর্মীবান্ধব ও পরোপকারীনেতা হিসাবে সকলের কাছে তিনি সুপরিচিত । দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে প্রবাসে জনমত গঠনে মাহিদুর রহমান ছিলেন অগ্রভাগে। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন আস্তাভাজন ব্যক্তি। তাই প্রবাসী কমিউনিটি জননেতা মাহিদুর রহমানকে আগামীদিনে মন্ত্রী হিসাবে চান বলে আশাবাদ ব‍্যক্ত করেন । বক্তারা অবহেলিত কুলাউড়া উপজেলার বিভিন্ন সমস‍্যা তুলে ধরেন এবং মাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন । সভায় বিপুল সংখ্যক কুলাউড়াবাসীর উপস্থিতিতে মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

773163a6 9105 4d94 bb68 0e0f08453203

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com