• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুহুল ইসলাম রুলুর পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪ ১:৪২
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪ ১:৪২

985896 45

রুহুল ইসলাম রুলুর পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট
যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী সদস্য ও কেন্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলুর শ্রদ্ধাভাজন পিতা রাজনগর উপজেলার প্রবীণ মুরব্বী ও অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ ফয়জুল ইসলাম এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ ফয়জুল ইসলাম মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজন সৎ, সজ্জন, জ্ঞানী, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। সরকারী চাকুরিতে থাকার সময়ে তিনি যেমনি ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন ঠিক তেমনি অবসরকালীন সময়েও সর্বদা নিজেকে সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন । তাঁর মৃত্যুতে আমরা সমাজের এক গুণীজনকে হারালাম।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com